
প্রতিনিধি, ঈদগাঁও।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইড়ননু ঐধললধল কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) বিকেল পাঁচটার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।
বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক মঞ্জুর আলমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের পরামর্শ কামনা করেন। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাস (রইঅঝ++) ব্যবস্থার মাধ্যমে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন-ভাতা দ্রুত প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদসহ প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী বিদ্যালয়ের জন্য নতুন পদ সৃজন, ছয়তলা ভবন নির্মাণ এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দিয়েছেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় ফুটবল কোচ দিদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।