
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আর্থিক গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কমলছড়ি পাড়ার ২০ জন সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার, মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুর, নোয়েল চাকমা,বকুল বিকাশ চাকমা প্রমুখ।
কারিতাসের মাঠ কর্মকর্তা মামুন সিকদার জানান, চলতি মাসে আরো ৮০ জন সদস্যকে আর্থিক ব্যাবস্থাপনা প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে।