রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে আর্থিক গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখার প্রত্যয় মাধবী মারমার রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে গবাদী পশুকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড খাগড়াছড়িতে লেখক মথুরা বিকাশ ত্রিপুরার “অরণ্যকথা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র মানবিক উদ্যোগ; লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউ টিন বিতরণ বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা; সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ; সবাই খুশি নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত আনোয়ারায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Notice :

আনোয়ারায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাঙাদিয়া কেন্দ্রের উদ্যোগে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি রাঙাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো’র চিফ অপারেশনস অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আইইবি রাঙাদিয়া কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. মুসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, সিইউএফএল’র এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান কবির, কাফকোর ডিজিএম চৌধুরী মোসাখ খারুন নবী, ডিএপি’র এমটিএস বিভাগের প্রধান ইব্রাহিম খলিল, কোরিয়ান ইপিজেডের প্রকৌশলী আনিছুর রহমান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী সাঈদ হাসানসহ অন্যরা।

অনুষ্ঠানে সিইউএফএল, কাফকো, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি, কোরিয়ান ইপিজেড ও ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী এবং আইইবি রাঙাদিয়া কেন্দ্রের সদস্যরা অংশ নেন।

বক্তারা দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরে দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকৌশল খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *