শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখার প্রত্যয় মাধবী মারমার

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
শপথ গ্রহণ শেষে নিজ জেলা বান্দরবানে পৌঁছালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। ছবি : সংবাদ

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দল-মত নির্বিশেষে পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের নারীদের শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শপথ গ্রহণ শেষে শনিবার (৯ মে) নিজ জেলা বান্দরবানে প্রথম আগমনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাধবী মারমা এসব কথা বলেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নারী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, ‘পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে নারীদের শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমি বিশেষ উদ্যোগ গ্রহণ করব।’

পাহাড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এই সংসদ সদস্যের মাধ্যমে পার্বত্য অঞ্চলে নারী উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *