রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে আর্থিক গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখার প্রত্যয় মাধবী মারমার রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে গবাদী পশুকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড খাগড়াছড়িতে লেখক মথুরা বিকাশ ত্রিপুরার “অরণ্যকথা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র মানবিক উদ্যোগ; লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউ টিন বিতরণ বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা; সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ; সবাই খুশি নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত আনোয়ারায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Notice :

বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবান জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৮মে) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা হাজী এম এ কালাম সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় পুরো উপজেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন। তিনি বলেন, “নবগঠিত জেলা কমিটির নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে চাই।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র, শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিকে স্বাগত জানাতেই নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল এ আনন্দ মিছিলের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *