শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

অতিরিক্ত ভারী যান চলাচলে লামার ইয়াংছা-কাঁঠালছড়া সড়কের ব্রিজ ঝুঁকিতে

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।
পার্বত্য জেলা লামা উপজেলার ইয়াংছা-কাঁঠালছড়া সড়কের গুরুত্বপূর্ণ একমাত্র ব্রিজটি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আশপাশের ইটভাটাগুলোতে লাকড়ি, মাটি ও ইট বহনকারী অতিরিক্ত বোঝাই ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলে ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং দুর্বল হয়ে পড়েছে। এছাড়া সড়কের পাশের কিছু অংশ দেবে যাওয়ার লক্ষণও রয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, কাঁঠালছড়া সড়কটি স্থানীয়দের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তবে ভারী যানবাহনের চাপের কারণে সড়ক ও ব্রিজ দুটিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শতাধিক ভারী যানবাহন ব্রিজটি ব্যবহার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি খুবই সীমিত। তারা বলেন, সড়কটির সংস্কার কাজের টেন্ডার হলেও প্রায় দুই বছর আগে রাস্তার ইট তুলে নেওয়ার পরও কাজ সম্পন্ন হয়নি। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

কাঁঠালছড়ার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র দুই কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে কত বছর লাগে? দুই বছর আগে রাস্তার ইট তুলে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।” তিনি ঠিকাদারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, লামা উপজেলার অন্যান্য ইটভাটায় মাঝে মধ্যে প্রশাসনিক অভিযান পরিচালিত হলেও ইয়াংছা এলাকার ইটভাটাগুলোতে দৃশ্যমান কোনো কঠোর অভিযান দেখা যায়নি। তাদের ভাষ্য, একবার জরিমানা করার পর ভাটাগুলোর ভারী যান চলাচল আরও বেপরোয়া হয়ে ওঠে।

এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণ এবং ভারী যান চলাচলে বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু হানিফ মুঠোফোনে বলেন, “সড়কটির বিষয়টি জেলা এলজিইডি অফিসের সহযোগিতায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *