শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় পর্যটন নিরাপত্তা জোরদারে থানা পুলিশের সেমিনার দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন অতিরিক্ত ভারী যান চলাচলে লামার ইয়াংছা-কাঁঠালছড়া সড়কের ব্রিজ ঝুঁকিতে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে ক্রিকেট সাঁতার ও মার্শাল আর্টে জমছে তরুণদের লড়াই পাহাড়ে বিজ্ঞান উৎসবের উচ্ছ্বাস: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে জমকালো বিজ্ঞান মেলা খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত রাজস্থলীতে খালে ডুবে শিশুর মৃত্যু বরকলে বন্য শুকরের আক্রমণে নারী গুরুতর আহত, চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত  পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়: খাগড়াছড়িতে কৃষি উপ-পরিচালক আনোয়ারায় আইইবি  ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন বাঘাইছড়িতে বিজিবির সৈনিক লাইন উদ্বোধন পানছড়িতে প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত লামায় বিশেষ অভিযানে জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম সমবায় সমিতির মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ অস্তিত্ব সংকটে ‘বেঙ্গল স্লো লরিস’, কাপ্তাই অরণ্যে অবমুক্ত উদ্ধারকৃত লজ্জাবতী বানর
Notice :

দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬। বৃহস্পতিবার (৭ মে) যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও নবগঠিত কমিটিকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদান ও যুব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন। তিনি বলেন, দুর্যোগ, মানবিক সংকট ও সামাজিক সচেতনতা তৈরিতে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসেবার এই কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।

বিশেষ অতিথি দেশ টিভির প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর বলেন, মানবতার সেবায় যুব সদস্যদের আরও দক্ষ, সচেতন ও সক্রিয় হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এসময় সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত বলেন, “রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার।” তিনি সকল যুব সদস্যকে ঐক্যবদ্ধভাবে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক যুব প্রধান জাকির হোসেনকে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত)। এতে সিনিয়র ও সক্রিয় যুব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিশ্ব মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।