শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় পর্যটন নিরাপত্তা জোরদারে থানা পুলিশের সেমিনার দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন অতিরিক্ত ভারী যান চলাচলে লামার ইয়াংছা-কাঁঠালছড়া সড়কের ব্রিজ ঝুঁকিতে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে ক্রিকেট সাঁতার ও মার্শাল আর্টে জমছে তরুণদের লড়াই পাহাড়ে বিজ্ঞান উৎসবের উচ্ছ্বাস: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে জমকালো বিজ্ঞান মেলা খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত রাজস্থলীতে খালে ডুবে শিশুর মৃত্যু বরকলে বন্য শুকরের আক্রমণে নারী গুরুতর আহত, চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত  পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়: খাগড়াছড়িতে কৃষি উপ-পরিচালক আনোয়ারায় আইইবি  ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন বাঘাইছড়িতে বিজিবির সৈনিক লাইন উদ্বোধন পানছড়িতে প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত লামায় বিশেষ অভিযানে জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম সমবায় সমিতির মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ অস্তিত্ব সংকটে ‘বেঙ্গল স্লো লরিস’, কাপ্তাই অরণ্যে অবমুক্ত উদ্ধারকৃত লজ্জাবতী বানর
Notice :

পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়: খাগড়াছড়িতে কৃষি উপ-পরিচালক

Reporter Name

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, “পরিবেশ রক্ষা না করে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। একদিকে ধীরে ধীরে পাহাড়ের ক্ষয় হচ্ছে, অন্যদিকে বনভূমি উজাড় করে আদা, মুখিকচু ও কাসাবার মতো ফসল চাষ করায় পাহাড়ের আয়ু কমছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে।”

​বৃহস্পতিবার (৭ মে) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আধুনিক ও টেকসই কৃষির স্বার্থে পরিবেশের ভারসাম্য রক্ষায় খাড়া পাহাড়ে আদা, মুখিকচু ও কাসাবা চাষ না করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ আমাদের অন্যতম একটি বড় সম্পদ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশছে, যা প্রাকৃতিক মৎস্য সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই কৃষি বিভাগের সাথে পরামর্শক্রমে সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।” কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে আছে বলেও তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন।

​মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল।

​কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।