রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে আর্থিক গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখার প্রত্যয় মাধবী মারমার রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে গবাদী পশুকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড খাগড়াছড়িতে লেখক মথুরা বিকাশ ত্রিপুরার “অরণ্যকথা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র মানবিক উদ্যোগ; লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউ টিন বিতরণ বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা; সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ; সবাই খুশি নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
Notice :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি

Reporter Name

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি পদোন্নতি পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নতুন দায়িত্বে যোগদান করেছেন।

২০২৪ সালের ২৭ অক্টোবর নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদানের পর থেকে তিনি প্রায় সাত মাস দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি উপজেলার দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় সরেজমিন পরিদর্শন করেন এবং শিক্ষা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, খাল খনন, জলাবদ্ধতা নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভূমি সেবা খাতে কার্যক্রম তদারকি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে তিনি দ্রুত প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। একই সঙ্গে নাগরিক সেবা সহজীকরণ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা রাখেন বলেও তারা উল্লেখ করেন।

গত ৭ মে ছিল তার নাইক্ষ্যংছড়িতে শেষ কর্মদিবস। বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়দের মতে, তার দায়িত্বকালীন সময়টি ছিল প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের একটি কার্যকর সময়, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *