সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন আলীকদম হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ! বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
Notice :

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় দীঘিনালা কলেজ গেইটে এ মানববন্ধনের আয়োজন করে দীঘিনালা ফারিয়া।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দীঘিনালা ফারিয়ার সভাপতি মোঃ তাহেরুল ইসলাম (সোহাগ)। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সদস্য হাসিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *