সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন আলীকদম হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ! বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
Notice :

খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 116.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:102;temperature: 41;

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার সকালে শহরের চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি জেলা সদর ফারিয়া। একই দাবিতে দেশের বিভিন্ন জেলাতেও একযোগে কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধ, এর কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও ব্যবহারবিধি সম্পর্কে তথ্য তুলে ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা আরও বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ সরবরাহ ব্যবস্থা সচল রাখা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম বাস্তবায়নেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান রয়েছে। তবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের অবমাননাকর মন্তব্যের শিকার হতে হয়, যা পেশাগত মর্যাদা ও মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।

কর্মসূচিতে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত, পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবি জানান।

এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার আহ্বায়ক তিলক বড়ুয়া, ম্যানেজার ফোরামের সভাপতি সুধাংশু কুমার বিশ্বাসসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *