
সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
রামু প্রেস ক্লাব-এর নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এম আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সোয়েব সাঈদ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর; যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ন কবির ও হামিদুল হক; সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার; অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর; দফতর সম্পাদক শওকত ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির; সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল হোসেন; তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান; ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া; পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ শহীদ, নীতিশ বড়ুয়া, জাফর আলম জুয়েল, হাসান তারেক মুকিম ও নুরুল হক সিকদার।
বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদ পুনর্গঠন, সদস্য অন্তর্ভুক্তি এবং ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সাধারণ সম্পাদক এস এম জাফর। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি ইরফান উল হাসান এবং বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম।
সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। নির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এস এম জাফর। সহযোগিতায় ছিলেন নীতিশ বড়ুয়া, আজিম নিহাদ, ইরফান উল হাসান ও শাহ আলম।
সভায় বক্তারা বলেন, রামুর সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এদিকে, সভার প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে নয়জন কর্মরত সংবাদকর্মীকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। নতুন সদস্যরা হলেন— জাফর আলম জুয়েল, কামাল শিশির, কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, এস এম লুৎফুর কবির শিহাব, হামিদুল হক মার্শাল, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।