
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মুসলিমপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়ার মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১৪৬০০। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলায় এ পর্যন্ত ১৬ জন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ১০ জন।