শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা

Reporter Name

মো লোকমান হাকিম, রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় কিছু সুবিধাবাদী ব্যবসায়ী, তথাকথিত সুশীল ও নেতৃস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে রুমার সাধারণ পাহাড়ি ও বাঙালি মানুষের সরলতাকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী মহল ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রভাব খাটিয়ে বিপুল অর্থ উপার্জন করলেও স্থানীয় অসহায় মানুষের কল্যাণে তাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যায় না।
স্থানীয়দের দাবি, বছরের পর বছর রুমাকে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হলেও ঈদ কিংবা দুর্যোগের সময় অনেক প্রভাবশালী ব্যক্তি রুমার মানুষের পাশে দাঁড়ান না। বিশেষ করে কোরবানির ঈদে স্থানীয় গরিব মানুষের জন্য সহযোগিতা না করে নিজেদের এলাকায় গিয়ে কোরবানি দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। কিছু ক্ষেত্রে রুমা উপজেলা থেকে বড় গরু কিনে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাও স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, রুমায় ভোটার পরিচয়, ব্যবসা ও রাজনৈতিক প্রভাব বজায় রাখলেও সাধারণ মানুষের দুঃসময়ে অনেকের অনুপস্থিতি হতাশাজনক। তাদের মতে, রুমা উপজেলার অর্থ ও সম্পদ স্থানীয় মানুষের কল্যাণে আরও বেশি ব্যবহার হওয়া প্রয়োজন।
এদিকে স্থানীয় প্রশাসন, থানা, বিজিবি ও সেনাবাহিনীর উদ্যোগে এবারের ঈদে অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। তাদের দাবি, সরকারি বিভিন্ন বাহিনী সহযোগিতার হাত না বাড়ালে অনেক দরিদ্র পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতো।
স্থানীয়দের পক্ষ থেকে আরও বলা হয়, রুমার মানুষের অধিকার, সম্পদ ও উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে রুমার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে স্থানীয়ভাবে বিনিয়োগ ও মানবিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *