শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক::

“শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

উৎসবে বাংলা আমার সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রবর্তিত বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ লাভ করেন সংস্কৃতিকর্মী, সংগঠক, বাচিকশিল্পী, কবি ও লোকগবেষক চিংলামং চৌধুরী।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। বরেণ্য বাচিকশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে চিংলামং চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আবৃত্তিশিল্পের চর্চা ও বিকাশে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়ির মতো প্রান্তিক জনপদে থেকেও চিংলামং চৌধুরী বাচিকশিল্পের চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাহাড়ি জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে রাষ্ট্রভাষা বাংলার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র। পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি মারমা ভাষা, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে একই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী, সংগঠক, সমাজসেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু-কে বাংলা আমার সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকরা অংশগ্রহণ করেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *