মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় রাঙ্গীপাড়া এলাকায় ঠেকাপাড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করে রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার এর নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার কে এইচ এম গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল উক্ত স্থান হতে ১১৩ সিএফটি সেগুন কাঠ এবং ১০ সিএসফটি গামারী কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ২,৪১,০০০/- (দুই লক্ষ একচল্লিশ হাজার)  টাকা।
এ ব্যাপারে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *