মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী উপজেলা সংবাদদাতা।।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাঙামাটির রাজস্থলী উপজেলায় রাসেল মাহমুদ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বর্তমানে রাজস্থলী উপজেলা হেফাজতে ইসলামের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট দেন রাসেল মাহমুদ। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চন্দ্রঘোনা থানা পুলিশ এবং সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর-এর যৌথ সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পেয়ে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের জন্য তিনি দুঃখিত ও লজ্জিত। রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে তিনি ‘অতিরঞ্জিত’ ভাষা ব্যবহার করেছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও দাবি করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা মৃত খলিলুর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন এবং তিনি নিজেও অতীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

একাধিক সূত্রে জানা গেছে, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

তবে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, “বর্তমানে তিনি বিএনপির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।”

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *