শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

আলীকদমে সেনা জোনের উদ্যোগে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় সেনা জোনের উদ্যোগে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের আওতাধীন কুরুকপাতা ইউনিয়নের সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়ায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় সেনা জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে জোন কমান্ডার বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনা জোন নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সেনাবাহিনীর দায়িত্বের অংশ বলে তিনি উল্লেখ করেন।

তিনি পাহাড়ি এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর অনুরোধ করেন।

বক্তব্যে আলীকদমে অবস্থিত মূরং কমপ্লেক্সের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসিক থাকা-খাওয়া ও শিক্ষার ব্যবস্থা রয়েছে। আগ্রহী অভিভাবকদের সন্তানদের সেখানে পাঠানোর আহ্বান জানান তিনি।

এছাড়া আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মূরং সম্প্রদায়ের যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হওয়ার কথাও জানান জোন কমান্ডার। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জননিরাপত্তা ও জনকল্যাণে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *