
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাঙ্গামাটির দুর্গম ফারুয়া ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে পৌঁছে দিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান রবিবার বিকালে এ তথ্য জানান। তিনি বলেন, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই কেন্দ্র।
উপজেলার মোট ১৩টি কেন্দ্রে দুর্গম পাঁচটিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে বড়থলি রাইমংছড়া, ফারুয়ার দুই কেন্দ্র, এবং আরও দুই কেন্দ্রের সরঞ্জাম বিলাইছড়ি জোন থেকে হেলিকপ্টারে আনা হবে। এই কাজে সেনাবাহিনী ও বিমানবাহিনী সহযোগিতা করেছে।
তিনি আরও জানান, ভোট কেন্দ্রগুলোতে সরাসরি কোনো সড়ক বা নৌপথের মাধ্যমে পৌঁছানো সম্ভব নয়। তাই নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে ভোট শেষে জেলা সদর ফেরানো হবে।
এই কেন্দ্রগুলো হলো – ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বড়থলি ইউনিয়নের প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়া।