মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন  উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- নেতৃবৃন্দরা।

রবিবার ( ৮ফেব্রুয়ারি) ১নং সাক্রাছড়ি, তিনকুনিয়া ও মালুম্যা পাড়ায় এলাকায় দিনব্যাপী এই প্রচারণায়  স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোর সমর্থন ও জনমত গড়ে তোলেন।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ  সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, জয়েন সেক্রেটারি মোঃ ইসহাক। এছাড়া উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা  ও যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রচারণা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, মোঃ ইমাম হাসান শিকদার এবং জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক দলের মানিক জ্যোতি চাকমা, শ্রমিক দলের প্রিয়জ্যোতি চাকমা এবং মহিলা দলের নেত্রী দিলুয়ারা বেগম, মরিয়ম সুলতানা ও রাশেদা বেগমের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাসেম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং যুবদল আহ্বায়ক মোঃ কাদের। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *