মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বান্দরবানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের নির্বাচনি ব্রিফিং

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বান্দরবান সদর থানার উদ্যোগে আয়োজিত এ ব্রিফিংয়ে নির্বাচনি নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্রিফিংয়ে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমানের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখা, নির্বাচনি আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া নির্বাচনি ডিউটিতে ব্যবহৃত সরঞ্জাম যাচাই, অস্ত্র ও গোলাবারুদের বিধিসম্মত ব্যবহার, সরকারি মালামাল সংরক্ষণ এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। ব্রিফিংয়ে বান্দরবান সদর থানার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবান জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার বান্দরবানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলায় মোট ৪২টি ভোটকেন্দ্র ও ২২৩টি ভোটকক্ষ রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৯২৮ জন এবং নারী ভোটার ৪২ হাজার ৬২৬ জন। এছাড়া ১ হাজার ২৭৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট প্রদানের জন্য আবেদন করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ১৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে ‘হেলিপ্যাড কেন্দ্র’ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে ভোটগ্রহণ সামগ্রী হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা হবে।

নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *