April 18, 2026, 7:46 am
শিরোনাম :
এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
Notice :

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান শহরের এমডিএস মাঠে বান্দরবান রিজিয়নের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেডের জি-থ্রি-আই ক্যাপ্টেন সামিউল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রায় ১০০টি পরিবার ও একটি এতিমখানার জন্য চাল, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সম্প্রতি শহরের উজানী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ সহায়তা কঠিন সময়ে তাদের জন্য অনেক উপকারে আসবে।