শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত লামার ফাঁসিয়াখালী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে শতাধিক পয়েন্টে অবাধে বালু উত্তোলন চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাখোলা, কামমার ঝিরি, আব্দুল্লাহ ঝিরি, কুরুকপাতা ঝিরি, লাইল্যারমার পাড়া ও সাপেরঘারা এলাকায় প্রতিদিন নির্বিচারে বালু তোলা হচ্ছে। এসব এলাকা থেকে উত্তোলিত বালু ট্রাকে করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় মজুদ করা হয়। পরে সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

রবিবার (২৯ মার্চ ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়া ও ঝিরিগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এতে করে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র‍্য হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে লামা উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *