শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

লামায় সূর্যমুখীর সমারোহ, তামাকের বিকল্পে আশার আলো দেখছেন কৃষকরা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সূর্যমুখী ফুলের সমারোহ। দিগন্তজোড়া সবুজের মাঝে হলুদ রঙের এ ফুলের মেলা যেন প্রকৃতিতে এনেছে ভিন্ন এক সৌন্দর্য। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এমন মনোরম দৃশ্য দেখা যায়।

সূর্যমুখী শুধু দৃষ্টিনন্দন ফুলই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল। এর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বিভিন্ন খাদ্যে ব্যবহারযোগ্য। বিশ্বব্যাপী সূর্যমুখী তেলের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে লামায় কৃষকদের আগ্রহও বাড়ছে এ ফসলের প্রতি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লামায় প্রায় ৫.৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। তামাক চাষ থেকে সরে এসে অনেক কৃষক এবার বিকল্প হিসেবে সূর্যমুখী চাষে ঝুঁকেছেন। এ লক্ষ্যে কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া জানান, ৪০ জন কৃষককে ১ বিঘা করে জমিতে চাষের জন্য বীজ ও সার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ফসল সংগ্রহের উপযোগী হয়েছে এবং ফলন আশাব্যঞ্জক।

কৃষি বিভাগ আরও জানায়, ভাদ্র-আশ্বিন মাস সূর্যমুখী চাষের জন্য উপযুক্ত সময়। সঠিকভাবে জমি প্রস্তুত, নির্দিষ্ট দূরত্বে বীজ বপন এবং সময়মতো সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণত বপনের ৯০ থেকে ১০৫ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা সম্ভব। বিঘাপ্রতি ৭ থেকে ১০ মণ ফলনের সম্ভাবনা রয়েছে।

লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশজুড়ে বিস্তৃত সূর্যমুখীর বাগান। স্থানীয় কৃষক মংক্যচিং মার্মা জানান, প্রথমবার ৪০ শতক জমিতে সূর্যমুখী চাষ করে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন, ১৫ থেকে ২০ মণ ফলন পেয়ে সব খরচ বাদ দিয়ে লক্ষাধিক টাকা লাভ করতে পারবেন।

একইভাবে গজালিয়া ইউনিয়নের কৃষক সজারাম ত্রিপুরাও কৃষি বিভাগের পরামর্শে সূর্যমুখী চাষ করে সন্তোষজনক ফলন পেয়েছেন বলে জানান। ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও এ ফসলের ভালো ফলনের খবর পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সূর্যমুখীর তেল স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরপুর। কৃষকদের মধ্যে এ ফসল জনপ্রিয় করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় আগামীতে আরও কৃষক এ চাষে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *