শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

বান্দরবানের রোয়াংছড়িতে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা অনুষ্ঠিত হবে

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিষু মেলা ও জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্নামেন্ট আগামী ১২ এপ্রিল ২০২৬ (২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)-এর আয়োজনে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

আয়োজক সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রোয়াংছড়ির বটতলী সার্বজনীন বৌদ্ধ বিহারে বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় বিষু উদযাপন কমিটি গঠন করা হয়। এতে উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে আহ্বায়ক, অমিত ভূষণ তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব এবং প্রদীপ তঞ্চঙ্গ্যাকে অর্থ সম্পাদক করা হয়। পরবর্তীতে ৩ এপ্রিল বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানে রোয়াংছড়িসহ কক্সবাজার, আলীকদম, কাপ্তাই, রাজস্থলী, রাঙ্গামাটি সদর, বান্দরবান, রামতিয়া-রাজবিলা, নাইক্ষ্যংছড়ি, দেবতাছড়ি-রস্যাবিলি, বিলাইছড়ি ও ফারুয়া অঞ্চলসহ মোট ১২টি আঞ্চলিক কমিটি এবং দেশের বিভিন্ন স্থানে বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী বিকাল ৫টায় অতিথিদের আগমন, ৫টা ১৫ মিনিটে ঘিলা খেলা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন, ৫টা ৩০ মিনিটে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অতিথি আপ্যায়নের পর রাতব্যাপী ঘিলা খেলার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা চলবে। পরদিন সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানিয়েছেন, ঘিলা খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ৬ এপ্রিলের মধ্যে অংশগ্রহণকারীদের তালিকা জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *