শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলা পর্যায়ে সেরা বিলাইছড়ির এলপন চাকমা ঈদগাঁওতে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২  খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Notice :

নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলা পর্যায়ে সেরা বিলাইছড়ির এলপন চাকমা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থী এলপন চাকমা “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় দীর্ঘলাফ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়টি উপজেলার মধ্যে সেরা হয়ে বিলাইছড়ির জন্য গৌরব বয়ে এনেছে সে।

এলপন চাকমা বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সদর ইউনিয়নের দীঘলছড়ি ঢেবামাথা এলাকার প্রহর কান্তি চাকমা ও কালা মিলা চাকমার ছেলে।

জানা গেছে, দীর্ঘলাফ ইভেন্টে ১৬ দশমিক ৯ ফুট লাফ দিয়ে প্রথম স্থান অর্জন করে এলপন। প্রতিযোগিতার আটটি ইভেন্টে মোট ৬২ জন প্রতিযোগী অংশ নিলেও বিলাইছড়ি উপজেলা থেকে একমাত্র সফল প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয় সে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এলপনের সাফল্যে অভিনন্দন জানান এবং আগামী প্রতিযোগিতার জন্য শুভকামনা ব্যক্ত করেন।

আগামী ১৭ মে রাঙামাটি জেলার প্রতিনিধিত্ব করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে এলপনের। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীরা তার সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *