রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা: প্রধান আসামি গ্রেফতার বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত লংগদু জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত সাজেকে মুমূর্ষু তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিল বিজিবি পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা
Notice :

স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
দীর্ঘ সময়ের ব্যবধান পেরিয়ে আবারও মিলিত হলেন শৈশব-কৈশোরের বন্ধুেরা। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর আবেগঘন মুহূর্তে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী।

“বন্ধুত্বের বন্ধনে-প্রাণের স্পন্দনে” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ মে) উপজেলার কুটুম বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ পুনর্মিলনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীরা তাদের প্রিয় বিদ্যাপীঠ কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও পরিচিত স্থানগুলো ঘুরে দেখে অনেকেই ফিরে যান স্মৃতিময় সেই দিনগুলোতে। সহপাঠীদের সঙ্গে কাটানো সময়ের নানা ঘটনা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনের নানা ব্যস্ততায় সবাই ছড়িয়ে পড়লেও বন্ধুত্বের বন্ধন কখনো ম্লান হয় না। এমন আয়োজন পুরোনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলে এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। উপস্থিত বক্তারা বলেন, আজ যারা আমাদের মাঝে নেই, তাদের স্মৃতি ও অবদান এই ব্যাচের প্রতিটি সদস্যের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

দিনব্যাপী পুনর্মিলনীতে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, দলীয় ছবি তোলা, অভিজ্ঞতা বিনিময়, মধ্যাহ্নভোজ এবং আনন্দঘন বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। পুরোনো বন্ধুদের সান্নিধ্যে ফিরে পেয়ে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও তৃপ্তির ছাপ।

অনুষ্ঠান শেষে সবাই ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *