April 16, 2026, 3:46 pm
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

কেপিএম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত নতুন উপদেষ্টাদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ডা. জাহেদ উর রহমান বর্তমানে নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত।

এই নিয়োগের খবরে তাঁর শৈশবের বিদ্যাপীঠ কেপিএম স্কুলের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের অনুভূতি প্রকাশ পেয়েছে। ডা. জাহেদ উর রহমান রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় বেড়ে ওঠেন। তিনি কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের পুত্র।

ডা. জাহেদের শৈশবকালীন বন্ধু ও চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জানান, ডা. জাহেদ কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং নিয়মিত ভালো ফলাফল অর্জন করতেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি এলাকায় সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে জানান তিনি।

অপরদিকে, একই ব্যাচের আরেক প্রাক্তন শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান মাইকেল বলেন, ডা. জাহেদ উর রহমান কেপিএম স্কুল থেকে এসএসসি পাস করার পর চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চিকিৎসা পেশার পাশাপাশি লেখালেখি ও রাজনৈতিক বিশ্লেষণে সক্রিয় হন।

ডা. জাহেদ উর রহমানের এ নিয়োগকে তাঁর সহপাঠী ও এলাকাবাসী ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।