April 17, 2026, 12:37 am
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, একজন গ্রেফতার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ির পার্ক সাইট হাসপাতালের সামনে থেকে এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।

ঘটনার পরপরই খাগড়াছড়ি সদর থানার পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই জিরোমাইল এলাকার পার্ক সাইট হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ওরফে রাশেদ (৪৬) নামে একজনকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬ (তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬), জিআর-২০, দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশের তাৎক্ষণিক ও কার্যকর অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।