শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে পানছড়িতে শিক্ষাগত সফর ও উপকরণ বিতরণ

বার্তা বিভাগ

প্রেস বিজ্ঞপ্তি//
গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করণের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (টিএসএফ), বাংলাদেশ, পানছড়ি উপজেলা শাখা’র উদ্যোগে লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেল, তক্ষীরায় পাড়া ও কেসটমনি পাড়ায় সাংগঠনিক সফর এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সফরে উপস্থিত ছিলেন টিএসএফ, বিডি, পানছড়ি উপজেলা শাখার সভাপতি ভূবন ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মনষা ত্রিপুরা, তক্ষীরায় পাড়ার বাসিন্দা একামনি ত্রিপুরা, দীঘিনালা কলেজ শাখার সহ-সভাপতি কনিষ্কা ত্রিপুরা এবং লতিবান ইউনিয়ন উপ-শাখার সভাপতি প্রবীণ ত্রিপুরা।

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা জানিয়েছেন, সফরে তারা স্থানীয় কিছু সমস্যার সঙ্গে পরিচিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য: লোগাং উচ্চ বিদ্যালয়ের ত্রিপুরা শিক্ষার্থীদের বেশিরভাগই বিদ্যালয় থেকে দূরে থাকায় হোস্টেলে থাকেন। তবে হোস্টেলের কোনো সুপার নেই এবং শিক্ষার্থীদের নিজেদের খাবার রান্না করতে হয়; তক্ষীরায় পাড়ায় এখনও বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থা নেই। কিছু পরিবার সৌর বিদ্যুত ব্যবহার করলেও অধিকাংশ পরিবার বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত; দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা মাত্র আটজন। তক্ষীরায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য; বর্ষার সময় ছোট ছড়া ও কালভার্ট না থাকায় গ্রামবাসী এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেন না; ছড়া থেকে পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করতে হচ্ছে।

গ্রামগুলোর অতি প্রয়োজনীয় চাহিদা হিসেবে উল্লেখ করা হয়েছে: ১. গাড়ি চলাচলের জন্য রাস্তা; ২. সুপেয় পানির ব্যবস্থা; ৩. ইন্টারনেট সুবিধ ‘ ৪. প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্যপদ পূরণ, বিশেষ করে ত্রিপুরা শিক্ষক নিয়োগ।

স্থানীয় ও শিক্ষাগত উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয় সমাজের মধ্যে শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *