
মো.জয়নাল আবেদীন, আলীকদম।।
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ ইং উদ্ভোধন করা হয়েছে। ২০ই এপ্রিল সোমবার ১০ টার দিকে ১নং আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাজারপাড়ার অংবাইঅং পাড়া কেন্দ্রে ৬ মাস বয়স হতে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদেরকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় একটি শিশুকে টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করা হয়।
টিকাদানে সহায়তা করেন ইপিআই, স্বাস্থ্য সহকারী উচং মে মার্মা সহ অন্যান্য সহকারীগন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম সাথে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ এবং পাড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামন রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় এনে রোগ প্রতিরোধ নিশ্চিত করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ করার আহ্বান জানান।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ জানান, আজ সোমবার একই সাথে সকাল ৯টা থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় আরো এগারটি পাড়াকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।