April 19, 2026, 2:19 pm
শিরোনাম :
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা  রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ফাইতংয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে গণশুনানি অনুষ্ঠিত খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন কাগজিখোলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত
Notice :

এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
এবারে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া পাড়া শ্মশানে কুঁড়ে পাওয়া নবজাতক শিশুটি মায়ের কোলে ফেরার অপেক্ষায়।
শনিবার (১৮ এপ্রিল) রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে শিশুটির সুচিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। বর্তমান হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।
উল্লেখ যে,  ১৭ এপ্রিল উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক গ্রামের শ্মশানে এক রক্তাক্ত কর নবজাতককে কুঁড়িয়ে পান স্থানীয় সন্ধ্যা রানী দে ও প্রমোদ কুমার দে দম্পতি। পরবর্তীতে তারা নবজাতক কন্যাটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখেন এবং স্ত্রীর অনুমতি সাপেক্ষে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেন। তবে বিষয়টি জানাজানি হলে অনেকেই বাচ্চাটিকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং দত্তক নিতে আগ্রহী হন।
স্থানীয় ইউপি সদস্য থুইচি মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন কে বা কারা মেয়েশিশুটিকে শ্মশানে রেখে গিয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটির চিকিৎসার জন্য রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিশুটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রবিবার শিশুটির কোন ওয়ারিশ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য উপজেলায় মাইকিং করা হবে। কোন ওয়ারিশ পাওয়া না গেলে আবেদনের প্রেক্ষিতে আগ্রহী দম্পতি বা ব্যক্তিকে আমরা শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো আইনি প্রক্রিয়ায়।