শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

কাগজিখোলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

Reporter Name

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম। মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়েরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, মাদ্রাসা সুপার মাওলানা রিদুয়ানুল হক, সমাজসেবক মরহুম নুরুল হক চেয়ারম্যানের সন্তান মুফিদুল হক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ ছলিম, জিয়াউল হক, মোঃ বাবর, ইউপি সদস্য আবুল হোসেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলম শাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ১২ জন দাখিল পরীক্ষার্থী অংশ নেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা শুভকামনা জানান এবং শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *