বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
Notice :

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের রাজনৈতিক জীবন তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় সূত্র ও স্থানীয়ভাবে জানা যায়, রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে গত দেড় দশকের রাজনৈতিক অস্থির সময়ে তিনি হামলা, মামলা ও হুমকির মতো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বলে দাবি করা হয়। এসব সময়ের মধ্যে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং কখনো কখনো নিরাপত্তাজনিত কারণে অবস্থান পরিবর্তন করতেও হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

একজন নারী রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। জেলা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি ও কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতিতে খাগড়াছড়িতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন কর্মসূচির মধ্যে তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বাধীন বিভিন্ন কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি তিনি অংশ নেন বলে জানা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সংগঠনগুলো টিকে থাকে মূলত তৃণমূলের সক্রিয় কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে। সেই প্রেক্ষাপটে কুহেলী দেওয়ানের মতো দীর্ঘদিনের সম্পৃক্ত নেতাদের ভূমিকা সংগঠন কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

এদিকে স্থানীয়দের একাংশ মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রমে অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।

খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে কুহেলী দেওয়ানের এই দীর্ঘ পথচলা ভবিষ্যতেও আলোচনার অংশ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *