April 19, 2026, 12:56 am
শিরোনাম :
ফাইতংয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে গণশুনানি অনুষ্ঠিত খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন কাগজিখোলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন
Notice :

খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি যোগ্যাছোলায় পশ্চিম পাড়া মারমা যুব সমাজের উদ্যোগে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বলি খেলা ও মৈত্রী জলকেলি উৎসব, সুপেয় পানির দান, তৈলাক্ত বাঁশের উঠা, নারী- পুরুষে দড়ি টানা প্রতিযোগীতা  জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ন্যায় এই বছরও ঐতিহ্যবাহী বলি খেলা উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিতিতে  অনুষ্ঠিত এই বলি খেলা প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলা আরেশে মারমা চ্যাম্পিয়ন এবং ডেবলছড়ি মংথোয়াই মারমা রানার্সআপ হয়েছেন।
বলি খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, ডাঃ আলমাছ, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, ডাঃ
ইসমাইল হোসেন, উপজেলা মারমা ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক থোয়াই অংগ্য মারমা, জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, জেলা কমিটি সহ-সাধারণ সম্পাদকন ও উপজেলা কমিটি সহ-সভাপতি অংগ্য মারমা, ইউনিয়ন কমিটি সভাপতি অংশে মারমা, বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলাদল এবং মারমা ঐক্য পরিষদ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।