বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
Notice :

এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

এবারে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক শ্মশানঘাটে মিললো এক সদ্য ভূমিষ্ট নবজাতক শিশু।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাটে এই শিশুকে দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা প্রেমত কুমার দে শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তিনি নবজাতক কন্যাটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখেন এবং স্ত্রীর অনুমতি সাপেক্ষে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, নবজাতক শিশুটিকে কে বা কারা সেখানে রেখে গেছে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তবে উল্লেখ্যযোগ্য বিষয় হলো শিশুটিকে উদ্ধারের কিছুক্ষণ পর আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবক উদ্ধার করা ব্যক্তির বাড়ি এসে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এসময় স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইচি মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন কে বা কারা মেয়েশিশুটিকে শ্মশানে রেখে গিয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে মেয়েশিশুটিকে পেয়ে প্রেমত কুমার দে ও তার স্ত্রী অনেক খুশি এবং তারা ওই শিশুকে লালনপালন করার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *