April 19, 2026, 2:18 pm
শিরোনাম :
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা  মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার বেশি সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ  এবার মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কু্ঁড়িয়ে পাওয়া সেই নবজাতক  খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার রাজস্থলীতে নববর্ষের পানি খেলায় মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা  রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ফাইতংয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে গণশুনানি অনুষ্ঠিত খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন কাগজিখোলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত
Notice :

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গায় ইউএনও

Reporter Name

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।
মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ওপর গুরুত্বারোপ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান।

​তিনি বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নকলের চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মানসম্মত শিক্ষার জন্য নিয়মিত ও গভীর পড়াশোনার কোনো বিকল্প নেই।”

​রবিবার (১৯ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক দান, দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথি আরও বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই বিশ্বে নিজের অবস্থান তৈরি করতে হলে কেবল পাঠ্যবই নয়, বরং সৃজনশীলতা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। সময়ের প্রয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

​মাদ্রাসার আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​এ সময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, গোমতী পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জব্বার, আনোয়ার বেগম দাখিল মাদ্রাসার সুপার হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।