সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

ফারুয়া ইউনিয়ন থেকে প্রথমবার জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি বম হেডম্যান রিনলম বমের

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অতি দুর্গম ফারুয়া ইউনিয়ন এলাকা থেকে প্রথমবারের মতো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে মানোন্নয়নের দাবি জানিয়েছেন যমুনাছড়ি পাড়ার বম জনগোষ্ঠীর হেডম্যান রিনলম বম (পালম)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক লিখিত বার্তায় তিনি এ দাবি উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে রিনলম বম জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এবং ফারুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যুক্ত থেকে উপজেলা যুবদলের সদস্য হিসেবে কাজ করেছেন। ২০০২ সালে তিনি ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ফারুয়া ইউনিয়ন হেডম্যান-কার্বারী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

তিনি আরও বলেন, ফারুয়া ইউনিয়ন একটি জনবহুল এলাকা যেখানে তঞ্চঙ্গ্যা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তবে উন্নয়ন ও প্রতিনিধিত্বের দিক থেকে সবচেয়ে বেশি অবহেলিত ও পিছিয়ে রয়েছে বম জনগোষ্ঠী। তার দাবি, বিলাইছড়ি উপজেলা থেকে এ পর্যন্ত বম জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে মনোনীত হননি। এর ফলে শুধু বম জনগোষ্ঠী নয়, পুরো ইউনিয়নের উন্নয়নও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

রিনলম বম জানান, বম জনগোষ্ঠীসহ ফারুয়া ইউনিয়ন ও বিলাইছড়ির সাধারণ জনগণের একটি বড় অংশ তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চান। এ প্রেক্ষিতে আগামী নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর দৃষ্টি আকর্ষণ ও সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *