বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
Notice :

মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের অতিকায় পাড়া (মইদাছড়া) এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বুইসুক উৎসব-২০২৬ (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| বুধবার (১৫ এপ্রিল) সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব সমাজ কমিটি|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)| উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক প্রশান্ত ত্রিপুরা|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুরন্ত মোহন ত্রিপুরা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিল রাইটার ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম আজম| এছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য টেইবু রঞ্জন ত্রিপুরা এবং অতিকায় পাড়ার কার্বারী সুনীল কুমার ত্রিপুরা| আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্বরাম কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন জয় ত্রিপুরা|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি উপেন ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বরুন ত্রিপুরা|

আলোচনা সভায় বক্তারা বলেন, বুইসুক উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব| এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হয়|

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *