সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

বরকলে ৪৫ বিজিবির আওতাধীন ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

‎বরকল প্রতিনিধি

‎বরকল প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করে।

‎গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি,  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন হয়। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে।

‎৪১০ বর্গ কিলোমিটার পার্বত্য, দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। নৌ-পথ ও পায়ে হেঁটে পার্বত্য অঞ্চলের ৩টি উপজেলার মোট ১০টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদান ও নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করেন। তাদের তৎপরতায় বরকল উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় এলাকাবাসী বিজিবির এই ভূমিকার প্রশংসা করে জানান, ভবিষ্যতেও সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে বরকল ব্যাটালিয়ন তাদের পেশাদারিত্ব বজায় রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

‎৪৫ বিজিবি অধিনায়ক  লেঃকর্ণেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *