শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বান্দরবানের লামায় গ্রামীণ সড়ক সংস্কারে স্থানীয়দের উদ্যোগ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের আমতলী পাড়া ও মহেশখালী পাড়ায় গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কাজ বাস্তবায়ন হচ্ছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশে পানি জমে থাকায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে রোগী পরিবহন ও কৃষিপণ্য আনাুনেওয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করেন। স্থানীয় গ্রামবাসীর পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহায়তা প্রদান করেন। সমবায় সমিতির উদ্যোগে গঠিত একটি কমিটির তত্ত্বাবধানে সড়ক সংস্কার কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির বলেন, “বরইতলী ইউনিয়নের পাশ্ববর্তী বানিয়ার ছড়ার উত্তর পাশে আমতলী পাড়া ও মহেশখালী পাড়া রাস্তাটি দিয়ে নিয়মিত যানবাহন চলাচলের ফলে সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তাই এলাকাবাসী এবং আমাদের শুভানুধ্যায়ী আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিকদের সহযোগিতায় আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি।”

উদ্যোক্তারা জানান, সড়কটি সংস্কার সম্পন্ন হলে আমতলী পাড়া ও মহেশখালী পাড়ার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসীর আশা, এই উদ্যোগ অন্যান্য গ্রামেও উন্নয়নমূলক কাজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *