April 2, 2026, 4:39 pm
শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল হস্তান্তর কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা প্রদান মুনাফার লোভে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা গুনলেন পরিবেশক ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অকটেন আটক হজযাত্রীদের কল্যাণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে- কক্সবাজারের জেলা প্রশাসক রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে খাগড়াছড়িতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা, বৃক্ষরোপণ কর্মসূচি পালন লামায় সূর্যমুখীর সমারোহ, তামাকের বিকল্পে আশার আলো দেখছেন কৃষকরা কক্সবাজারে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা বিলাইছড়িতে মোটরসাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির, ৭০০ মানুষের সেবা গ্রহণ দীঘিনালায় দুর্যোগে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি উধাও খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
Notice :

কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া

Reporter Name

এম বাবুল,কাপ্তাই প্রতিনিধি:

একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায় ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল)  দুপুর ১ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিদায়  সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া বলেন, বিদায় বেলা আমি সকলের যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনোও ভুলবো না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে শিক্ষক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বিএফআইডিসি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনর রশীদ,  পরিচালনা কমিটির সহ সভাপতি পারুল আক্তার, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী,  কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক কবির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত, প্রধান শিক্ষক তপন কান্তি দে, জগদীশ চন্দ্র দাশ, ফেরদৌস আক্তার, নাসরিন সুলতানা, লিটন চন্দ্র দে প্রমুখ।

এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

স্বাগত বক্তব্য রাখেন সহকারী  শিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষার্থী ওয়াজিয়া সুলতানা সোবাহা ও মো: আজিম উদ্দিন।

 

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের  পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মো ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার  প্রদান করা হয়।