রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ

Reporter Name

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি

দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে রাজকীয় বিদায় নিলেন মানিকছড়ি যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদ । ৩৩ বছরের কর্মময় জীবন শেষে বিদায় বেলায় তাকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এলাকায় মান্যগণ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই অনন্য সম্মাননা জানানো হয়।  তাকে বিদায় জানাতে স্কুলের গেটে ভিড় করেন শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।

 

বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদ।

 

বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। একই দিনের বিদ্যালয়ে ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রের্ণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

শিক্ষকরা জানান, দীর্ঘ ৩৩বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন মোঃ মেহেবুল কালাম আজাদ। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

 

যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৩ সালের ২ জানুয়ারি মোঃ মেহেবুল কালাম আজাদ কর্মজীবন শুরু হয়। ২০২৬ সালের ২শে এপ্রিল অবসর গ্রহন করেন।  তিনি ৩৩ বৎসর যাবৎ অবহেলিত যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আলোকিত করেছেন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড মাধ্যমে বিদ্যালয়ে ভবনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ করেছেন।

 

মেহেবুল কালাম আজাদ বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বাংলা) আশীষ কুমার দেব সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদীর কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদ, মানিকছড়ি বালিকা উচ্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল জামান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, মানিকছড়ি প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, খাগড়াছড়ি জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইজ্ঞিঃ আমিনুল ইসলাম রকি, যোগ্যাছোলা গ্রামের প্রধান  ক্যজাই কার্বারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *