মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল

Reporter Name

রামু প্রতিনিধি।।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একে আজাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকাত আলী খান, সাধারণ সম্পাদক আবছার কামাল, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনসারুল হক, সাবেক ইউপি সদস্য মোজাহের আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ ভূট্টো এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম।

সিনিয়র শিক্ষক শামশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, চলতি বর্ষা মৌসুমে তাঁর নির্বাচনী এলাকা রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে এমপির দপ্তর সূত্রে জানা গেছে, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও এলাকার ৩০ থেকে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কের পাশে রোপণের জন্য প্রায় পাঁচ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *