শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের আদলে কক্সবাজারের ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে গ্যাংকারযোগে ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ঈদগাঁও একটি পর্যটনসমৃদ্ধ এলাকা। পাশাপাশি লবণ, মৎস্য ও কৃষিজ উৎপাদনের জন্যও এটি পরিচিত। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং পণ্য পরিবহনের সুবিধার্থে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলোর ইসলামাবাদ স্টেশনে যাত্রাবিরতি প্রয়োজন।

জবাবে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিন বিকেল ৩টা ও ৫টায় চলাচলকারী প্রবাল ও সৈকত ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ বা সেবার ব্যবস্থা চালুর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার থেকেই চারটি ট্রেন ইসলামাবাদ রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম সিআরবির মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সবুক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদ স্টেশন মাস্টার আতিকুর রহমান ও মো. আব্দুল কাইয়ুম, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন মেম্বার এবং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ নোমান মাহমুদ।

পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্টেশন মাস্টারদের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যাত্রীসেবার মানোন্নয়নে চারটি হুইলচেয়ার সরবরাহ এবং প্রতিদিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে স্টেশনে খাবারের দোকান ও ইবাদতখানা চালুর পরামর্শ দেন সংসদ সদস্য।

তবে ইসলামাবাদ স্টেশন মাস্টার মো. আব্দুল কাইয়ুম জানান, এসব সেবা চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *