শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Reporter Name

মো: শহিদুল ইসলাম শহিদ, থানচি প্রতিনিধি।।
বান্দরবানের থানচি উপজেলায় বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে থানচি উপজেলা টাউন হলে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। এ সময় তিনি বলেন, “থানচি একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা আরও এগিয়ে নিতে হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতা, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বয়ে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)-এর সহায়তায় মানবিক সাড়া কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মংশৈ ম্রাই (বি.এ অনার্স, এম.এ), জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবা থোয়াই মারমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু মারমা।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় বিভিন্ন এলাকার সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *