শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে উঠেছে সোনালী অতীত ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কাপ্তাই প্রজেক্ট এলাকার নিউ মার্কেট স্কুল মাঠে (বাজার মাঠ) অনুষ্ঠিত সেমিফাইনালে সোনালী অতীত ১-০ গোলে প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশকে পরাজিত করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে শুভর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সোনালী অতীতের। ম্যাচ শেষে শুভ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি মাইনুল হক সুমন। ধারাভাষ্য দেন জেলা ধারাভাষ্যকার ওসমান গনি তনু।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহমুদ, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল হালিম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন, প্রজন্ম বাংলা কলোনী দলের ম্যানেজার মো. আলাউদ্দীন ভূঁইয়া, মিজানুর রহমান সোহাগসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা।

টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীত ফুটবল একাদশের প্রতিপক্ষ হবে নিমকি বাজার ফুটবল একাদশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *