শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ; সবাই খুশি

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গার স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার ( ৯মে ) উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিদের নিয়ে এই সমাধান করা হয়। এতে উত্তরদিকে গ্যালারির পাশে মিলন  ও কিরণ চাকমার  জায়গায় নির্মানের বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম ফকির, হেডম্যান রমাকান্ত আমু, কনট্রাক্টর উক্যচিং মার্মা ও পলিক চাকমা, জায়গার মালিক শিক্ষক কিরণ চাকমা, মিলন চাকমা, শান্তি রায় চাকমা (রায় বাবু), ধনমুনি চাকমা,সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, কল্পরঞ্জন কার্বারী, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা,বিদ্যাসাগর চাকমা, খেলোয়াড় পলাশ চাকমা,সুজয় চাকমা, ভাগ্যধন চাকমা, এবং অন্যান্য খেলোয়াড়সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি।

 

দশের সুবিধার্থে নিজস্ব ভূমি দেওয়ার জন্য শিক্ষক-কিরণ চাকমা ও তার ছোট ভাই  মিলন চাকমা এবং তাদের পরিবারের প্রতি উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি ও উপস্থিতি সবার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়। জানা গেছে, গত ছয় মে মাঠের দক্ষিণ পার্শ্বে গোল বারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করায় খেলোয়াড় ও জনমনে অসন্তোষ প্রকাশসহ নানা সমস্যার কথা সংবাদ সম্মেলনে  উঠে আসলে তাৎক্ষণিক কাজ স্থগিত করে দেয়  নির্মাণ কর্তৃপক্ষ।  আজ  সে সমস্যা সমাধান হয়ে এখন সবাই খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *