শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার

আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

Reporter Name

আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদমে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে। পরে শিশুটি ও অভিযুক্ত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি পুলিশের নজরে আসে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ (৫৫)।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে অভিযুক্তের ঘরে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে শিশুটি পরিবারের কাছে অভিযোগ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পেয়ে তিনি বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি আগের দিনের ঘটনা তার কাছে খুলে বলে। এরপর তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন বলে জানান। এতে অভিযুক্ত আহত হন এবং তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

পরে স্বজনরা শিশুটি ও অভিযুক্ত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রাথমিক প্রতিবেদন পুলিশকে দেওয়া হয়েছে।

আলীকদম থানার ওসি শাহেদ পারভেজ বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’

পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *