শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক। প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম এবং ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী, চ্যাম্পিয়ন, বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থী এবং বিদ্যালয়ে প্রথম স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশেষ অতিথি ও অনুষ্ঠান উপস্থাপকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন শিক্ষকরা।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়। পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী—এই চারটি হাউজে বালক ও বালিকা বিভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি হাউজে চারজন করে শিক্ষক দায়িত্ব পালন করেন। বিচারক, রেকর্ড সংরক্ষণ, উপস্থাপনা, শৃঙ্খলা, লজিস্টিক ও অন্যান্য ব্যবস্থাপনায় শিক্ষক-কর্মচারীরা দায়িত্ব পালন করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত বলেন, একটি সফল অনুষ্ঠান আয়োজনের পেছনে অনেক মানুষের আন্তরিক পরিশ্রম থাকে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়েছে। তিনি এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান উপভোগ করায় তিনি অভিভাবক ও উপস্থিত সকলের প্রতিও ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *